লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ০৪টি বিওপির টহলদল পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ ৪টি মোটরসাইকেল এবং ১টি বাইসাইকেল জব্দ করেছে।
এছাড়াও, ২৩ আগস্ট ২০২৬ তারিখ ১২৫০ ঘটিকায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল বাজার, ১৯৩০ ঘটিকায় অনন্তপুর বিওপির আওতাধীন কাশেম বাজার এবং ২৪ আগস্ট ২০২৬ তারিখ ০৪১৫ ঘটিকায় শিমুলবাড়ী বিওপির আওতাধীন জকুরতল (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে পৃথক ০৩টি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিকে মোটরসাইকেল ও বাইসাইকেলযোগে আসতে দেখে থামার সংকেত দিলে চোরাকারবারিরা সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০১ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৯.০২ কেজি গাঁজাসহ ২টি মোটরসাইকেল ও ১টি বাইসাইকেল জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাপ সিরাপ ১২৮ বোতল, যার সিজার মূল্য ৫১,২০০/- টাকা; গাঁজা ৯.০২ কেজি, যার সিজার মূল্য ৩১,৫৭০/- টাকা; মোটরসাইকেল ৪টি, যার সিজার মূল্য ৬,৭৫,০০০/- টাকা এবং বাইসাইকেল ১টি, যার সিজার মূল্য ৩,০০০/- টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭,৬০,৭৭০/- (সাত লক্ষ ষাট হাজার সাতশত সত্তর) টাকা।এছাড়াও, মাদক চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হারুন অর রশীদ লালমনিরহাট জেলা প্রতিনিধি 



















