পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ১৭-০৬-২০২৬ খ্রি. বিকাল ১৫.৫০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টংগীবাড়ী থানাধীন নশংকর সাকিনস্থ নিজাম উদ্দিন খান এর বসত ঘরের ভিতরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ সাদমান আমিন তাসিন (৩৫), পিতা- মৃত মোঃ আমিন, সাং- কাতালগঞ্জ সিভিও হাউজ হাটহাজারী, থানা- পাঁচলাইশ, জেলা- চট্রগ্রাম, এ/পি সাং- দক্ষিণ নশংকর (হুমায়ন কবির খান এর বাড়ি), থানা- টংগীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ’কে ০৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
০৪ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার
-
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ জেলা - আপডেট সময় : ০৪:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- 58
জনপ্রিয় সংবাদ




















