ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হুমকির মুখে নুরুল আমিনের আইনজীবী, থানায় জিডি

“সামাজিক যোগাযোগ মাধ্যম ধারাবাহিক প্রাণনাশের হুমকি ও ভয়ভীতির অভিযোগে ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াত-সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল গনি।

দীর্ঘদিন ধরে হুমকি ও ভয়ভীতির মুখে অবশেষে থানায় এ জিডি করেন বলে জানান তিনি।

থানা সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই রাতে করা তার এ অভিযোগটি জিডি নম্বর-৪৮৩ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জিডিতে অ্যাডভোকেট ইসমাইল গনি উল্লেখ করেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন মাধ্যমে তাকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি আইনগত সুরক্ষার জন্য থানার শরণাপন্ন হন।

অ্যাডভোকেট ইসমাইল গনি বলেন, “আমি একজন আইনজীবী। জাতীয় সংসদ-সংশ্লিষ্ট একটি রিট মামলায় (মামলা নম্বর-১০৫৩/২০২৬) অধ্যক্ষ নুরুল আমিনের পক্ষে আইনগত দায়িত্ব পালন করছি। এ কারণে ‘Sujon Majhi Fatikchhari’ নামের ফেসবুক আইডিসহ কয়েকটি আইডি ও পেজ থেকে আমাকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছে।

আমার ব্যক্তিগত নিরাপত্তা এবং পরিবারের সুরক্ষার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, আইনজীবী হিসেবে আদালতে মামলা পরিচালনা করা তার পেশাগত দায়িত্ব। এ দায়িত্ব পালনের কারণে কোনো ধরনের ভয়ভীতি বা হুমকি বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার পরিবেশকে ব্যাহত করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

ফটিকছড়ি থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি গ্রহণের পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগে উল্লেখিত ফেসবুক আইডি ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় আইনজীবী মহলেও আলোচনা সৃষ্টি হয়েছে। তারা বলছেন, আদালত-সংশ্লিষ্ট দায়িত্ব পালনের কারণে কোনো আইনজীবী হুমকির মুখে পড়লে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগটি থানায় নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হুমকির মুখে নুরুল আমিনের আইনজীবী, থানায় জিডি

আপডেট সময় : ০৬:৫৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬