ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হারুয়ালছড়ি হালদা নদী থেকে দেহবিহীন বিচ্ছিন্ন হাত উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় হালদা নদী থেকে একটি দেহবিহীন বিচ্ছিন্ন মানবহাত উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
২২ জুলাই বুধবার স্থানীয় কয়েকজন নদীর তীরে একটি বিচ্ছিন্ন হাত ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর উদ্যোগ নেয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হাতটি নারী না পুরুষের, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। হাতটি কতদিন আগে নদীতে এসেছে এবং এটি কোনো হত্যাকাণ্ড বা দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভূজপুর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিচ্ছিন্ন হাতটির পরিচয় শনাক্তে তদন্ত শুরু হয়েছে। আশপাশের থানাগুলোতে সাম্প্রতিক সময়ে নিখোঁজ ব্যক্তিদের তথ্যও যাচাই করা হচ্ছে। একই সঙ্গে হালদা নদী ও আশপাশের এলাকায় আরও কোনো দেহাবশেষ রয়েছে কি না, সেটিও অনুসন্ধান করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে আনতে হবে।

পুলিশ বলছে, ময়নাতদন্ত, ডিএনএ পরীক্ষা এবং অন্যান্য আলামত বিশ্লেষণের পরই বিচ্ছিন্ন হাতটির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হারুয়ালছড়ি হালদা নদী থেকে দেহবিহীন বিচ্ছিন্ন হাত উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ

আপডেট সময় : ০১:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬