“স্বপ্ন ডানা মেলুক, বাল্য বিয়ো রুখুক / বাল্য বিয়ে রুখবো সুন্দর আগামী গরব”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের চম্পা ফুল গ্রামে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ( সেলফ) এর আওতায় স্বপ্ন সারথী কিশোরীদের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ প্রদান উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কিশোরীদের মাঝে কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ ফুল ও উত্তরীয় অ্যাচিভমেন্ট সনদ বিতরণ করা হয়।
সোমবার বিকেলে ওই গ্রামের রব্বানীর বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত এ বিতরণ সভার সভাপতিত্ব করেন গোলাম রব্বানী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড সদস্য) ফিরোজা বেগম। সিন্দুর্ণা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, মসজিদের ইমাম আইনুল হোসেন।
ব্যাক এর মাইগ্রেশন প্রোগ্রাম অফিসার দুলু মিয়া সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি অরগানাইজার সিদরাতুল মুনতাহিয়া, গণমাধ্যম কর্মী সিরাজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাতীবান্ধা প্রতিনিধি : মোঃসজিব ইসলাম জয় 



















