লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সোনালী চত্বরে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশা ও দুটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার সোনালী চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাক বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশা ও পরে দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও সাতজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বেপরোয়া যান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দায়ী ট্রাকচালককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মোঃ রেদোয়ান ইসলাম রনি স্টাফ রিপোর্টার, লালমনিরহাট 



















