লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়ার ঘটনায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জানা যায়, গত ১৬ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজিলাতুন নেছা শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত সময় সূচি মোতাবেক বিকেল ৪টা পর্যন্ত পাঠদান পরিচালনা না করে বিকেল সাড়ে ৩টার সময় বিদ্যালয় ছুটি দিয়ে বিদ্যালয়ে তালা লাগিয়ে চলে যান।এ সময় গণমাধ্যমকর্মীরা আকর্ষিকভাবে বিদ্যালয়ে উপস্থিত হয়ে তালাবন্ধ থাকার বিষয়টি সরোজমিনে পর্যবেক্ষণ করে সামাজিক যোগাযোগও সোসাল মিডিয়ায় সরাসরি (লাইভ) প্রচার করেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিউজ্জামান প্রধান শিক্ষক ফজিলাতুন নেছাকে তিন কর্ম দিবসের মধ্যে সন্তোষ জনক জবাব দাখিলের নির্দেশ দিয়ে ২৩ জুলাই কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাপ্ত জবাব পর্যালোচনা করে বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাতীবান্ধায় নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি: গণমাধ্যমে প্রচারের পর প্রধান শিক্ষককে শোকজ
-
হাতীবান্ধায় নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি: গণমাধ্যমে প্রচারের পর প্রধান শিক্ষককে শোকজ - আপডেট সময় : ১০:০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- 39
জনপ্রিয় সংবাদ




















