ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​হাইমচরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: কে ভি এন উচ্চ বিদ্যালয়ে মাদক প্রতিরোধ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

যুবসমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে এবং সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইমচর উপজেলার কে ভি এন উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য মাদক প্রতিরোধ সমাবেশ ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম। তিনি তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের মাদকমুক্ত সুস্থ-সুন্দর জীবন গড়ার আহ্বান জানান এবং ছাত্র-ছাত্রীদের প্রথম কাজ হিসেবে পড়ালেখায় মনোযোগ দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। তিনি বলেন, “ছাত্র-ছাত্রীদের প্রথম ও প্রধান কাজ হচ্ছে পড়ালেখার প্রতি মনোযোগী হওয়া। সমাজে কেউ বা নিজের কোনো ভাই বা বোন যদি মাদকের সাথে জড়িত থাকে, তবে তাৎক্ষণিকভাবে তা প্রশাসনকে জানাতে হবে।”

​সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ নাথ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে পঙ্গু করে দেয়। মাদক মুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তোমরা যদি নৈতিক শিক্ষা ও পড়ালেখায় আত্মনিয়োগ করো, তবেই আমরা একটি আলোকময় ও মাদকমুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কে ভি এন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ সৈয়দ আহমেদ পাটোয়ারী এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মোঃ নেছার আহমেদ।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও দক্ষতার সাথে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাকিবুল হাসান রাসেল। এছাড়াও
​শিক্ষার্থীদের পক্ষ থেকে মাদকের কুফল তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করে দশম শ্রেণির শিক্ষার্থী আলিপুন নাহার মিলি, আলভি হাসান এবং নাঈমুল হাসান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

​হাইমচরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: কে ভি এন উচ্চ বিদ্যালয়ে মাদক প্রতিরোধ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬