সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান: ৩৬ টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধারসহ ০১ জন গ্রেপ্তার।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত রবিবার (১২/০৭/২০২৬ খ্রিঃ) তারিখ রাত্র ২২.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে মোবাইল সহ একজনকে আটক করে।
উক্ত অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন সায়হাম ফিউচার পার্ক এর সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে সন্দেহভাজন ব্যক্তির নিকট থেকে ৩৬ টি IPhone, Vivo, Realme, Redmi, Techno সহ বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার করা হয়। যার
আনুমানিক বাজার মূল্য মোট( ৭,৫০,৯০০/-) টাকা বলে ডিবি জানায়।
প্রাপ্ত চোরাই মোবাইল জব্দসহ এ ঘটনায় প্রতক্ষ্যভাবে জড়িত ০১ (এক) জন আসামী মো: শাহিন আলম রবিন (২৬), পিতা- শামছুল আলম খান, সাং- পশ্চিম মাধবপুর, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) 



















