হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ০৫ (পাঁচ) কেজি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ।
হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এর দিক-নির্দেশনায় অদ্য (২৩/০৭/২০২৬ খ্রিস্টাব্দ) তারিখে বিকাল( ৫:৩০) ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানাধীন নতুন ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
এই অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীর নিকট থেকে ০৫ (পাঁচ) কেজি গাঁজা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার মত হতে পারে।
মাদকদ্রব্য জব্দসহ এ ঘটনায় প্রতক্ষ্যভাবে জড়িত ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটক ব্যক্তিরা সীমান্ত এলাকা হতে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিল।আটককৃত ব্যক্তিরা হল ১। মো: লিটন মিয়া (২৫), পিতা-বুলু মিয়া, সাং-কৃষ্ণপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ এবং ২। দেলোয়ার হোসেন (৩২) পিতা-হেলাল মিয়া, সাং-রামধর নগর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া-বলে ডিবিসূত্রে জানাগেছে।
আটককৃতদের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারোয়ার নেওয়াজ শামীম
হবিগঞ্জ।
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) 



















