র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে( ৩৬১) বোতল এসকাফ সিরাপ, (০৬) কেজি গাঁজা ও( ০১) বোতল বিদেশী মদসহ( ০১) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) হবিগঞ্জের শায়েস্তগঞ্জ র্যাব-৯ এর অভিযানে মাধবপুর থেকে এসকাফ সিরাপ, গাঁজা ও বিদেশী মদসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তগঞ্জ ক্যাম্প।
র্যাবসূত্রে জানযায়,(২৮/৮/২৬ইং)বৃহস্পতিবার রাত আনুমানিক( ৩-১৫মিঃ)এর সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন শাহজানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে জনৈক ব্যক্তির বাড়ীতে অভিযান চালানোর সময় ২- দুইজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে একজন কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি কে জিঙাসাবাদে সে জানায় যে, তাদের হেফাজতে মাদকদ্রব্য রয়েছে, পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কাটের নিচে লোকানো অবস্থায় (৬০১) বোতল ইস্কফ সিরাপ( ৬কেজি) গাজা (০১) বোতল বিদেশি মদ উদ্বার করা হয়।জিঙাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, সে এবং পলাতক ব্যক্তি একে অপরের যোগসাজসে সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছিল।
আটককৃত ব্যক্তি হলঃ ফাতেমা বেগম(২৫)স্বামী বাবুল মিয়া ঃপিতা আবুল কাশেম, মাতা ঃপুতুল বেগম গ্রাম ঃ রসুল পুর।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।আইনি প্রক্রিয়া শেষে আসামি কে আদালতে প্রেরণ করা হবে।
মাদকের বিরুদ্ধে র্যাব এর অভিযান অব্যাহত থাকবে।
সারোয়ার নেওয়াজ শামীম হবিগঞ্জ। 



















