ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে মায়ের অস্থি সংগ্রহ করতে গিয়ে পুকুরে ডুবে সাবেক কাউন্সিলরের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে স্বপন রায় (৭০) নামের পৌরসভার সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে পৌরসভার রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বপন রায় পৌরসভার রায়পাড়া এলাকার মৃত শচীন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে তাঁর মা মারা যান। মঙ্গলবার সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মায়ের অস্থি সংগ্রহ করতে বাড়ির পাশের পুকুরে নামেন তিনি। একপর্যায়ে পানিতে ডুবে যান। পরে পরিবারের সদস্য ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হবিগঞ্জে মায়ের অস্থি সংগ্রহ করতে গিয়ে পুকুরে ডুবে সাবেক কাউন্সিলরের মৃত্যু

আপডেট সময় : ০১:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬