ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর এলাকায় বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর মিয়া উমেদনগর পুরানহাটি এলাকার সামছুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে উমেদনগর এলাকায় বৈদ্যুতিক তার চুরির চেষ্টা চলাকালে আলমগীর বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবর্তী জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীরের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে সদর থানায় একাধিক চুরির মামলা ও অভিযোগ রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হবিগঞ্জে বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

আপডেট সময় : ০৩:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬