ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজিম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কামাইছড়া এলাকায় মিরপুর-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে তাঁর বন্ধু রায়হান মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন।

নিহত নাজিম মিয়া উপজেলার ডুবাঐ এলাকার মহিষদুলং গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুস শহীদের ছেলে। আহত রায়হান মিয়া একই এলাকার সাহিদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলে করে বের হন। বিকেল সাড়ে ৫টার দিকে কামাইছড়া এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই নাজিম মিয়ার মৃত্যু হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, দুর্ঘটনার বিষয়টি পুলিশ জেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হবিগঞ্জের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট সময় : ০৩:১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬