ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

)হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি অভিযানিক দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—জিআর পরোয়ানাভুক্ত সাতছড়ি চা বাগানের জিতেন তাতী (২৫)। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত হিমালিয়া গ্রামের আহাদ মিয়া (৩০) এবং চন্দনা গ্রামের মো. আব্দুল হক (৫০)।
পরে গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার তিন আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০১:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬