ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের চুনারুঘাটে গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের দেওর গাছ এলাকা থেকে বুধবার রাত সাড়ে ১১ টায় র‍্যাব-৯ অভিযান চালিয়ে ৫০ কেজি গাজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।তারা হলো উপজেলার চান্দপুর চা বাগানের প্রানবন্ধু তন্তবায়ের ছেলে অরুন তন্তবায় (৫০) পবিত্র তাতীর ছেলে পরমেশ্বর তাতী(৪৫) ও মাখন তন্তবায়ের ছেলে রাম তন্তবায়(৩৫)।

র‍্যাব-৯ এর সিপিসিবশায়েস্তাগঞ্জ ক্যাম্পের একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুনারুঘাট উপজেল ঢাকা সিলেট মহাসড়কের দেওর গাছ এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে।

এ খবর পেয়ে তারা দেওর গাছ ব্রিজের কাছে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক পাঁচটি বস্তায় ৫০ কেজি গাজা উদ্ধার করা হয়। আটককৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং ব্যাপারে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতার নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হবিগঞ্জের চুনারুঘাটে গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬