ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ ১৪ মামলার আসামি ইলিয়াস ডিবির হাতে গ্রেপ্তার

মুন্সীগঞ্জে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ ১৪টি মামলার আসামি এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইলিয়াস ভূইয়া (৩৭)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার জিএসতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে জিএসতলা এলাকার মোতালেব মিয়ার মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় পলাতক আসামি ইলিয়াস ভূইয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইলিয়াস ভূইয়ার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ মোট ১৪টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ ১৪ মামলার আসামি ইলিয়াস ডিবির হাতে গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬