নারায়ণগঞ্জের তল্লা সুপারিবাগ এলাকার বাসিন্দা মোসা: লাভলী তার স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিনের নির্যাতনের অভিযোগ এনে প্রশাসনের কাছে সহায়তা চেয়েছেন।
তিনি জানান, তার স্বামী মোঃ কবির হোসেন (পিতা: মোঃ রমিজ উদ্দীন সরকার) দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। নিয়মিত মারধরসহ বিভিন্নভাবে তাকে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী লাভলী আরও জানান, বিষয়টি তিনি স্থানীয় থানায় একাধিকবার অবহিত করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি দাবি করেন, তার স্বামী পূর্বেও মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। এছাড়া তিনি অভিযোগ করেন, তার স্বামীর পরিবারের সদস্যরাও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত এবং একটি মাদক সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে।
লাভলী প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমি আমার জীবনের নিরাপত্তা চাই। এই নির্যাতন থেকে মুক্তি পেতে চাই।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।




















