স্কুলমাঠ দখল করে মাঠের মাঝখানেই রাস্তা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে লোহাগাড়া উপজেলা নোয়ারবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন অবিভাবকের কাছ থেকে। সরজমিনে তদন্তে গেলে উক্ত ঘটনার সত্যতা পাওয়া যায়। দেখা যায়,অত্র প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট পরিসরের খেলার মাঠটি বিদ্যালয় সংলগ্ন কাদেরিয়া আর্দশ দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ বিদ্যালয়ের জায়গায় রাস্তা নির্মাণ করায় শিক্ষকেরা দুঃখ প্রকাশ করেন।রাস্তা নির্মাণে বাধা দিয়েছেন কিনা জানতে চাওয়া হলে প্রধান শিক্ষক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব আবু জাফরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রাস্তা নির্মাণের কথা শুনেছেন;তবে বিস্তারিত জানেন না বলে জানান।লোহাগাড়ায় অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ নেই;যেইটুকু আছে তাও আবার বেহাত।শিশুর মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার জন্যে মাঠ থাকা বাধ্যতামূলক করা হলেও এই নিয়ম কোথাও মানা হয়নি কেন জানতে চাওয়া হলে তিনি উত্তর এড়িয়ে যান এবং লাইন কেটে দেন।।
স্কুলমাঠ দখল করে রাস্তা নির্মাণ
-
মোহাং ইসলাম মিঞা, স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৫:৩৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- 22
জনপ্রিয় সংবাদ




















