নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব তারেক আল মেহেদী মহোদয় এর সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব দীপংকর ঘোষ মহোদয় এর তদারকি ও সোনারগাঁও থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় সোনারগাঁও থানাধীন তালতলা বাজার এলাকা থেকে অদ্য ১৯/০৮/২৬ খ্রি. ভোর ০৪.৩০ ঘটিকায় ডাকাত ১. সজিব ওরফে ব্লেড সজিব(৩০), পিতা- মোঃ শহিদুল্লাহ, সাং- দুধঘাটা, ইউপি- পিরোজপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত ব্লেড সজিবের বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ১০ টি মামলা বিচারাধীন রয়েছে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















