ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক ২

  • আপডেট সময় : ০৮:৩৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • 48

বগুড়ার সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ ২ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৩ জুন ২০২৬) বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সোনাতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১০০ গ্রাম ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন, জিআর সাজা ওয়ারেন্টভুক্ত ২ জন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং মাদক মামলার ২ জন আসামি রয়েছেন।
পুলিশ জানায়, এক বছরের কারাদণ্ড ও ১ কোটি ৩৪ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি কাজল মিয়া, মানিক মিয়া, সোলেমান হোসেন (সনি), রায়হান কবির, মোশারফ হোসেন এবং দুই নারী আসামিকেও নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

অভিযানের অংশ হিসেবে দিগদাইড় ইউনিয়নের চিল্লিপাড়া এলাকায় পীযুষ চন্দ্র রায়ের বাড়ির উঠান থেকে মো. শহিদুল ইসলাম (২৯)-কে ২৫০ গ্রাম গাঁজাসহ এবং বালুয়া ইউনিয়নের মহিষাবাড়ী এলাকায় মো. তৌহিদ হাসান (২২)-কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সকলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ জানান, মাদক, অপরাধ ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক ২

আপডেট সময় : ০৮:৩৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬