–
সৈয়দপুর রেলওয়ে কারখানায় “বিভাগীয় তত্ত্বাবধায়ক (কারখানা)-এর সরকারি ব্যয়ের ক্ষেত্রে আর্থিক বিধি-বিধান অনুসরণপূর্বক অডিট আপত্তি নিষ্পত্তিকরন” শীর্ষক ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৮ আগস্ট বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় কার্যালয়, সৈয়দ পুর প্রশিক্ষণে সরকারি ব্যয়ের ক্ষেত্রে আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ এবং অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মীর আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। গেস্ট অব অনার হিসেবে পরিবহন অডিট অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ শহিদুর রহমান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুরের বিভাগীয় তত্ত্বাবধায়ক (কারখানা) জনাব শাহ সুফী নূর মোহাম্মাদ।
প্রশিক্ষণে সরকারি ব্যয়ের ক্ষেত্রে আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ এবং অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
মো: শমসের উদ্দিন মিস্টার, জেলা প্রতিনিধি নীলফামারি 



















