ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা জমজমাট, ২০ টাকার প্রবেশ টিকিটে থাকছে বিশেষ পুরস্কার

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাস ফেয়ার পার্কে চলছে জমজমাট সৈয়দপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত মেলায় দর্শনার্থীদের ভিড় বাড়ছে। মাত্র ২০ টাকার প্রবেশ টিকিটে কেনাকাটা, বিনোদন ও নানা আয়োজন উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। পাশাপাশি প্রবেশ টিকিটের মাধ্যমে বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।
মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীদের অংশগ্রহণে বসেছে নানা ধরনের স্টল। গ্রামীণ ও কুটির শিল্পের পণ্য, হস্তশিল্প সামগ্রী, পোশাক, প্রসাধনী, খেলনা, গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্যের সমাহার রয়েছে মেলায়।
শিশু-কিশোরদের বিনোদনের জন্য রাখা হয়েছে নানা আয়োজন। মেলায় রয়েছে নাগরদোলা, ট্রেন রাইড, বাউন্সিং ক্যাসেল, শিশু কার রাইড, দোলনাসহ বিভিন্ন আকর্ষণীয় খেলা। এসব বিনোদন উপভোগ করতে পরিবার নিয়ে মেলায় আসছেন দর্শনার্থীরা।
মেলার অন্যতম আকর্ষণ মোটরসাইকেল ও কার খেলা (মৃত্যুকূপ)। ঝুঁকিপূর্ণ ও রোমাঞ্চকর এই প্রদর্শনী দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক দর্শকরা। এছাড়া মেলার প্রধান আকর্ষণ রওশন সার্কাস, যেখানে বিভিন্ন চমকপ্রদ পরিবেশনা দর্শকদের আনন্দ দিচ্ছে।
রওশন সার্কাসের প্রতিনিধি দশরথ বলেন, “দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে সার্কাসে বিভিন্ন আকর্ষণীয় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পরিবার নিয়ে সবাইকে মেলায় আসার আমন্ত্রণ জানাচ্ছি।”
মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ও কুটির শিল্পের প্রসার, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং সাধারণ মানুষের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মেলা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি গ্রামীণ শিল্প ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সৈয়দপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা জমজমাট, ২০ টাকার প্রবেশ টিকিটে থাকছে বিশেষ পুরস্কার

আপডেট সময় : ০৭:৪৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬