নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং সংরক্ষণের দায়ে শহরের দুই অভিজাত হোটেলকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
৪ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য জেলা কার্য্যলয়ের পক্ষে ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তাজির উদ্দিন হোটেলেকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল ও একই অপরাধে আল সামস হোটেলকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের জেল দেয়া হয়। পরে জরিমানা আদায় করে অভিযুক্তরা।
সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদলত পরিচালিত হয়। সাথে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন ও উপজেলা খাদ্য পরিদর্শক আলতাফ হোসেন।
মো: শমসের উদ্দিন মিস্টার, জেলা প্রতিনিধি, নীলফামারি : 



















