ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত পত্নীতলার সমর্থকরা

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা আবারো তাদের লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। আজকে সকালে ৭টার সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াই শেষে ৩-১ গোলে জয় তুলে নিয়ে দলটি বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াই হলেও অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার অভিজ্ঞতা আক্রমণ ভাগের কার্যকারিতা ম্যাচের পার্থক্য করে দেয়।

পত্নীতলা উপজেলার আর্জেন্টিনা সমর্থকের মধ্যে এই জয় নিয়ে বইছে উৎসবের আমেজ। অনেকের বিশ্বাস, আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দাবিদার। তাদের ভাষায়, “আর্জেন্টিনা শেষ বাঁশি ভাজা পর্যন্ত লড়াই করে, আর সেই লড়াইয়ের শক্তিই বারবার সাফল্যের পথে যায়। ”

সমর্থকদের প্রত্যাশা, একই আত্মবিশ্বাস ও দলগত পারফরম্যান্স ধরে রাখতে পারলে আগামী ম্যাচেও এক ধাপ এগিয়ে যাবে। তবে ফুটবল ও অনিশ্চয়তার খেলা, তাই প্রতি পক্ষকে সমান গুরুত্ব দিয়েই মাঠে নামতে হবে।

পত্নীতলা উপজেলার বিভিন্ন এলাকার আর্জেন্টিনার জয় উদযাপন করতে দেখা গেছে অসংখ্য ভক্তকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা শুভেচ্ছা ও অভিনন্দন ভরিয়ে দিয়েছেন নিজেদের প্রিয় দলকে।

এখন সবার দৃষ্টি সেমিফাইনালে। সমর্থকদের একটাই প্রত্যাশা আর্জেন্টিনা যেন একই ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করে। তবে পত্নীতলা উপজেলার আর্জেন্টিনা ভক্তদের মুখে মুখে এখন একটাই কথা বলছে, “আর্জেন্টিনা হারার আগে হারে না, আর মরার আগে মরেনা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত পত্নীতলার সমর্থকরা

আপডেট সময় : ০৯:২৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬