প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বিপন্ন জীববৈচিত্র্য রক্ষা, পরিবেশগত ভারসাম্য পর্যবেক্ষণ এবং বাস্তুতন্ত্র সংরক্ষণে গৃহীত পদক্ষেপ সরেজমিনে পরিদর্শনে যাচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এই হাই-প্রোফাইল সরকারি সফরের সার্বিক চিত্র ও বাস্তব পরিস্থিতি তুলে ধরতে প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছেন একদল অনুসন্ধানী গণমাধ্যমকর্মী।
বিশেষ অনুসন্ধানী দলটিতে যুক্ত হয়েছেন দৈনিক কালবেলার টেকনাফ প্রতিনিধি সাংবাদিক ওবায়দুল এবং সাংবাদিক আব্দুর রহমানসহ স্থানীয় বেশ কয়েকজন জ্যেষ্ঠ সংবাদকর্মী। দ্বীপের বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জ, অনিয়ন্ত্রিত পর্যটনের প্রভাব এবং অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার মূল সংকটগুলো উদঘাটন করে বস্তুনিষ্ঠ তথ্য তুলে আনাই এই দলের মূল লক্ষ্য।
বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা দেশের একমাত্র প্রবাল দ্বীপ ‘দারুচিনির দ্বীপে’ গণমাধ্যমকর্মীদের এই যাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও সফল করতে সর্বস্তরের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীর কাছে দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রতিমন্ত্রীর এই নিবিড় পরিদর্শন এবং সাংবাদিকদের সরেজমিন অনুসন্ধানের মধ্য দিয়ে সেন্টমার্টিনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই পর্যটন ব্যবস্থাপনায় ইতিবাচক ও যুগান্তকারী কোনো নতুন দিকনির্দেশনা আসবে।
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন 



















