ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তের যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির কম্পিউটার প্রশিক্ষণ শুরু

: সীমান্তবর্তী এলাকার বেসামরিক যুবকদের তথ্যপ্রযুক্তি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ জুলাই ২০২৬) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর ব্যবস্থাপনায় বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ, যেখানে সীমান্তবর্তী এলাকার ১০ জন যুবক অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন এস. এম. মাহদী জামান, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান, বিজিবির জুনিয়র কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধের পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সীমান্ত অঞ্চলের উন্নয়নে কাজ করছে বাহিনীটি।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত অঞ্চলের যুবসমাজকে তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তিতে পরিণত করা সম্ভব হবে। এতে তারা মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে থেকে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা যুবসমাজের আত্মবিশ্বাস এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্তরা বাস্তব জীবনে এই দক্ষতার যথাযথ প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখবেন।
প্রকাশক: দৈনিক বাংলার সংবাদ
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার মো. মশিউর ইসলাম

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সীমান্তের যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির কম্পিউটার প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ১০:০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬