গত ১৯.৬.২০২৬ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় সিরাজদিখান থানা এলাকার কোলা ইউনিয়নের কোলা নামক গ্রামে জায়গা-জমি নিয়া বিরোধের জেরে মোঃ ইলিয়াছ মোল্লা (৫০), পিতা-ইদ্রিস আলী, সাং-কোলা, ইউপি-কোলা, থানা- সিরাজদিখান, জেলা -মুন্সিগঞ্জকে মারপিট করিলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। ইং ২০.৬.২০২৬ তারিখ রাত ০৮.০৫ ঘটিকায় সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
পুলিশ সুপার মুন্সীগঞ্জ মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ সিরাজদিখানের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার ৩৬ ঘন্টার মধ্যে মোঃ ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী বিপ্লব (৩৫), পিতা- ছিদ্দিক মোল্লা, সাং- কোলা, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়। তার আগে উক্ত মামলার এজাহারনামীয় ৪নং আসামী বিপ্লবের মা রওশন আরা মেম্বার (৫৫), স্বামী-ছিদ্দিক মোল্লা, সাং-কোলা, থানা- সিরাজদিখান, জেলা -মুন্সীগঞ্জকে গ্রেফতার করা হয়।
বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন””
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার মুন্সিগঞ্জ জেলা 



















