মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর এলাকা থেকে ২০ লিটার দেশীয় মদসহ ওয়াসিম খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শেখরনগর এলাকায় অভিযান চালিয়ে ওয়াসিম খানকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















