ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ সরকারি যাকাত ফান্ডে ১০ লাখ টাকা দান করলেন মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার :

মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬ সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গনপতি রায় মহোদয়ের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মো: আব্দুস সাত্তার।
‘যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা, সমাজ পরিবর্তনের মাধ্যম, এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সরকারি যাকাত ফান্ডে ১০ লাখ টাকার চেক প্রদান করেছেন মানবতার ফেরিওয়ালা, সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী, আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত পরিচালক হাজী মো. আব্দুস সাত্তার।
চেকটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান এবং ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর উপ-পরিচালক মো. ফারুক আহমেদ।
চেক হস্তান্তর শেষে হাজী মো. আব্দুস সাত্তার বলেন, সরকারি যাকাত ফান্ডের মাধ্যমে দেশের অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের কল্যাণে এ অর্থ ব্যয় হবে বলে তিনি আশাবাদী। তিনি সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি যাকাতের অর্থ সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার মাধ্যমে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
উপস্থিত অতিথিগণ উনার এই মানবিক উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বলেন, সরকারি যাকাত ফান্ডে এমন অনুদান সমাজে দারিদ্র্য বিমোচন ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও সিরাজগঞ্জ সদর পৌর শহর কে একটি আধুনিক ও সবুজ বনায়ন নগরী এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন তিনি নিরলস ভাবে কাজ করে চলেছেন নিজ উদ্যোগে। পাড়ায় মহল্লায় রাস্তা মেরামত, মসজিদ মাদ্রাসা, স্কুল ও মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি,অবহেলিত ও অনগ্রসর ছোট ছোট স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, কবরস্থানে মাটি ভরাট, অবহেলিত জনগোষ্ঠীর মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি। সিরাজগঞ্জ পৌর শহর বাসির হৃদয়ের স্পন্দনে একটি নাম, হাজী মোঃ আব্দুস সাত্তার। উনার এই মানবিক কর্মকান্ডে সিরাজগঞ্জ পৌরবাসী কৃতজ্ঞ । তিনি যুগের পর যুগ গণমানুষের হৃদয়ের মণি কোঠায় চির অমর হয়ে থাকবেন এমনটাই প্রত্যাশা করেন সুশিল সমাজ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সিরাজগঞ্জ সরকারি যাকাত ফান্ডে ১০ লাখ টাকা দান করলেন মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার :

আপডেট সময় : ১০:০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬