ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ডে বৃক্ষরোপণ ও পরিবেশের ভারসাম্য রক্ষা আলোচনা সভায় প্রধান অতিথি ” হাজী আব্দুস সাত্তার

  • শাহ আলম,
  • আপডেট সময় : ০২:৩৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • 85

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সারা বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সহযোগিতায় এবং অবকাশ মানবসেবা সংস্থা-এর আয়োজনে –

সিরাজগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডে সবুজ কানন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে “বৃক্ষরোপণ, সামাজিক বনায়ন ও পরিবেশ সচেতনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিরাজগঞ্জ গড়ে তুলতে বৃক্ষরোপণ এবং সামাজিক বনায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি মানুষের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের প্রতিটি উন্নয়নমূলক কাজে সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।পরবর্তীতে প্রতিটি ওয়ার্ডে এ ধরণের কর্মসূচী চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ,ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান।অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী সোহেল রানা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সিরাজগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ডে বৃক্ষরোপণ ও পরিবেশের ভারসাম্য রক্ষা আলোচনা সভায় প্রধান অতিথি ” হাজী আব্দুস সাত্তার

আপডেট সময় : ০২:৩৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬