“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় মৎস্য পক্ষ চলবে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এবং সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঃ মামুন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় জলাশয় দখল ও দূষণ বন্ধের পাশাপাশি অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে মাছ চাষে আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবি দল সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মনিরুজ্জামান বাবু, সদস্য সচিব নুরুল ইসলাম নুর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক সজিব সরকার,
অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় ও পোনা মাছ অবমুক্ত করা হয়।
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 



















