বৃহস্প্রতিবার ১৩ আগস্ট ২০২৬ সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে সরকার কর্তৃক বিভিন্ন এল এ কেস মূলে অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিক গণের ক্ষতিপূরণের এই এলএ চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সরকারি বা জনস্বার্থে কোন ব্যক্তির বা ব্যক্তিগত জমি বা সম্পত্তি সরকার কর্তৃক অধিগ্রহণ করা হলে, তার পরিবর্তে যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়, তাকে এলে ক্ষতিপূরণ বা ( Land Acquistion Compensation) বলা হয়। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত জমির ক্ষতিগ্রস্ত মালিকগণ স্বশরীরে উপস্থিত হয়ে এই চেক গ্রহণ করেন। সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চেক গ্রহীতাদের উদ্দেশ্যে বলেন, আজ আপনারা যারা এই চেক গ্রহণ করছেন, আপনাদের সারা জীবনের শেষ সম্বল। এই টাকা যেন কোন ক্রমেই বেহাত না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন এবং এই টাকার সঠিক ব্যবহার করে আপনাদের জীবনে সফলতা বয়ে আনবেন এই প্রত্যাশা করি। এ সময় অনুষ্ঠান আয়োজোক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোছা: নুর নাহার বেগম, এবং আরো উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ নিয়ামত আলী খান হিমেল। সবশেষে ৮০ জন জমি ক্ষতিগ্রস্থ মালিকদের ক্ষতিপূরণের প্রায় ৬ কোটি টাকার এলএ চেক প্রধান অতিথি মহোদয় তুলে দেন।
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 



















