২০২৫-২৬ অর্থ বছরের খরিপ- মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য- সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের যাচাই-বাছাই করে সঠিক ভাবে নিয়ম মেনে বিনামূল্যে এই প্রণোদনা বিতরণ কার্যক্রম করা হয়। উপজেলার দায়িত্ব প্রাপ্ত সকল কৃষি উপসহকারীগণ প্রকৃত তথ্য নিয়ে বিতরণ কার্যক্রমে সহযোগীতা করেন।
এই বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উল্লাপাড়া আসনের মাননীয় এমপি মাওলানা মোঃ রফিকুল ইসলাম মহোদয়, উপজেলা বিএনপি ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ,এবং সাংবাদিক গণের উপস্থিততে এই বিতরণ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা হয়। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন-সুমী বলেন, উক্ত বীজ ও সার বিতরণ কার্যক্রম নিয়ে, কে বা কারা উদ্দেশ্য প্রণিতভাবে মিথ্যা বানোয়াট ভাবে মিডিয়ায় লিখেছেন তা আদৌ সঠিক নয় । আর কেউ উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসে আসেন নি এবং আমার সাথে কেউ সাক্ষাৎ ও করেন নি । এমনি একটা মনগড়া বানোয়াট খবর পরিবেশন করেছেন তা আমার দৃষ্টিগোচর হয়েছে। তার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: 



















