ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী’কে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে নাটোরের সিংড়ায়, যুবদলের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয় থেকে মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ শেষে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এতে যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন। মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক।
সমাবেশে আরো বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. শামীম হোসেন ভিপি, উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ মালেক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল্লাহ আল মমিন,সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সিংড়ার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে,বক্তারা আরও বলেন, শান্তির সিংড়া রক্ষায় যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ আছেন সবার এক সঙ্গে কাজ করবেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ।

আপডেট সময় : ০৩:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬