ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারারাত আটকে রেখে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ, ভোরে ব্যবসায়ীর মৃত্যু।

পিরোজপুরের নাজিরপুরে এক ব্যবসায়ীকে সারারাত আটকে রেখে মারধর ও টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর ভোরে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম মো. আনিছুর রহমান সিকদার (৪৫)। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আনিছুর রহমান সিকদার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মৃত আলাউদ্দিন সিকদারের ছেলে। তিনি উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের তৈয়বের হাট বাজারে লেপ-তোষকের ব্যবসা করতেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) রাতে তৈয়বের হাট বাজারে এক বিধবা নারী আসমা আক্তারের সঙ্গে আনিছুর রহমানের অনৈতিক সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ তুলে কয়েকজন ব্যবসায়ী তাকে ও ওই নারীকে একটি দোকানে আটকে রাখেন। এ সময় তাদের মারধর করা হয় এবং টাকা দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে।

আসমা আক্তার অভিযোগ করে বলেন, ব্যবসায়িক বিরোধের জেরে বাজারের ব্যবসায়ী আতাহার মোল্লা ও তার সহযোগীরা তার বিরুদ্ধে এবং আনিছুর রহমানের সঙ্গে সম্পর্কের অপবাদ দেন। পরে রাত আনুমানিক ২টার দিকে তাকে ডেকে নিয়ে আনিছুর রহমানের দোকানে আটকে রাখা হয়। সেখানে আনিছুর রহমানের কাছে প্রথমে ২০ হাজার টাকা দাবি করা হয় বলেও তিনি দাবি করেন।

নিহতের স্ত্রী কহিনুর আক্তার কেয়া জানান, রাত আড়াইটার দিকে তাকে ফোন করে জানানো হয়, তার স্বামীকে আটক করা হয়েছে। পরে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। তিনি স্বামীকে মারধর না করার অনুরোধ করেন এবং সকালে ঘটনাস্থলে যাওয়ার কথা জানান।

কহিনুর আক্তারের দাবি, সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

নিহতের মেয়ে আখি আক্তার অভিযোগ করেন, রাতেই তিনি ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের ফোন করে তার বাবাকে মারধর না করার অনুরোধ করেছিলেন। কিন্তু এরপরও তার বাবাকে নির্যাতন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

নিহতের ছেলে নুর সিকদার তামিম বলেন, সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন তার বাবার মৃত্যুর খবর। তার অভিযোগ, রাত ২টা থেকে আড়াইটার মধ্যে নির্যাতনের একপর্যায়ে তার বাবার মৃত্যু হতে পারে।

এ বিষয়ে(১৭ আগস্ট সোমবার) নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আনিছুর রহমান সিকদার সকালে বাথরুমে যাওয়ার পথে পড়ে গিয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এর আগে নারী-সংক্রান্ত একটি বিষয় নিয়ে তাকে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় অভিযোগকারী আসমা আক্তারের বক্তব্য অনুযায়ী অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সারারাত আটকে রেখে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ, ভোরে ব্যবসায়ীর মৃত্যু।

আপডেট সময় : ০৯:৩৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬