লালমনিরহাটের সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত প্রায় ৯টার দিকে তিনি লালমনিরহাট জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
জানা গেছে, এর আগে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট মামলাগুলোতে আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ায় বৃহস্পতিবার রাতে তিনি কারাগার থেকে মুক্তি পান।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তার স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তবে মামলাগুলোর বিচারিক কার্যক্রম আদালতে চলমান রয়েছে।
মোঃ রেদোয়ান ইসলাম রনি স্টাফ রিপোর্টার, লালমনিরহাট। 



















