ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাধারণ জনগণের মুখে আলোচনায় একেএম অহিদুজ্জামান মাবুল

মহাদেবপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ও শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম অহিদুজ্জামান মাবুলকে নিয়ে এলাকাজুড়ে আলোচনা চলছে। বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকান ও সামাজিক আড্ডায় তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মতবিনিময় লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে একেএম অহিদুজ্জামান মাবুল মহাদেবপুর ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, “মহাদেবপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। আপনাদের ভালোবাসা, পরামর্শ ও দোয়া নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, কৃষি, অবকাঠামো উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। এ সময় তিনি মহাদেবপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং দোয়া কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সাধারণ জনগণের মুখে আলোচনায় একেএম অহিদুজ্জামান মাবুল

আপডেট সময় : ০৭:৪৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬