সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর নাথপাড়া এলাকার বাসিন্দা ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারির ছেলে প্রত্যয় হাজারি (১৮) সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
প্রত্যয় এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত ২১ জুলাই পারুলিয়ায় ভাড়াটিয়া বাসা থেকে কম্পিউটার প্রশিক্ষণে যাওয়ার পথে তাঁর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর তাঁকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে বুধবার রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
প্রত্যয়ের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী প্রত্যয়ের মৃত্যু
-
মেহেদী হাসান শিমুল:- সাতক্ষীরা - আপডেট সময় : ০৬:০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- 79
জনপ্রিয় সংবাদ




















