ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ব্রহ্মরাজপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত, হাজারো দর্শকের ঢল

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেলারবিল এলাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা-২০২৬ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৩টায় বড় খামার ঈদগাহ মাঠ সংলগ্ন চেলারবিলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৭নং আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুখ খান মিঠু, এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা স. ম. শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড । প্রতিযোগিতা পরিচালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন
সাবেক মেম্বার খুরশিদ আলম। ঘোড়দৌড়ের ধারাভাষ্য প্রদান করেন আব্দুল্লাহ সানা।
রোমাঞ্চকর প্রতিযোগিতায় খুলনা জেলার কয়রার ‘ভোরের পাখি’ প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে গোপালগঞ্জের ‘কানাই’, তৃতীয় হয় ‘নড়াইল এক্সপ্রেস’, চতুর্থ স্থান অধিকার করে সাতক্ষীরা তলার ‘বেলী’ এবং পঞ্চম হয় খুলনার শিরমনির ‘তাহসিন রানী’।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারীকে একটি ফ্রিজ, দ্বিতীয় স্থান অধিকারীকে এলইডি টেলিভিশন, তৃতীয় স্থান অধিকারীকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রদান করা হয়। এছাড়া অন্যান্য বিজয়ীদেরও সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরায় ব্রহ্মরাজপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত, হাজারো দর্শকের ঢল

আপডেট সময় : ০২:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬