ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সহধর্মিণীর চিকিৎসার জন্য সবার কাছে দোয়া চাইলেন শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রওশন ইজদানী একাডেমির সিনিয়র শিক্ষক ও “হৃদয়ে আমার কেন্দুয়া”-এর উপদেষ্টা সাংবাদিক আমিরুল ইসলাম তালুকদারের সহধর্মিণী মরিয়ম আক্তার লিমা গুরুতর নাকের জটিল সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার জাতীয় নাক,কান ও গলা ইনস্টিটিউট এন্ড হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে গত ১২ মে (মঙ্গলবার) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের ৬ষ্ঠ তলার ৬২৮ নম্বর কেবিনে অধ্যাপক ডা. দীপঙ্কর লোধের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।তাঁর সাথে রয়েছেন শিক্ষক ও সাংবাদিক আমিরুল ইসলাম তালুকদার।

আজ বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) সকালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রোগীকে পর্যবেক্ষণ শেষে জানান, তাঁর নাকে দুটি জটিল অপারেশন প্রয়োজন হতে পারে। এছাড়াও অপারেশনের পর বেশ কয়েকদিন নাকের দুই পাশে বিশেষ স্টিকার দিয়ে সাপোর্ট দিয়ে রাখতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের ভাষ্যমতে, রোগীকে আনুমানিক আরও ১৪ দিন হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে।

তাঁর স্বামী আমিরুল ইসলাম তালুকদার জানান, “গত ১ মে ২০২৫ তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত আমি আমার সহধর্মিণীকে নিয়ে নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ হাসপাতালে কয়েক দফায় ভর্তি রেখে চিকিৎসা করিয়েছি। এবার শ্বাস-প্রশ্বাসজনিত নাকের জটিল সমস্যার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় নাক,কান ও গলা ইনস্টিটিউট এন্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”

তিনি আরও বলেন,“আমার সহধর্মিণী মরিয়ম আক্তার লিমার দ্রুত সুস্থতার জন্য আমি সকল আত্মীয়-স্বজন,শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”
প্রয়োজনে পাওয়া যাবে–WhatsApp ;
01712209533,01830849800

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

সহধর্মিণীর চিকিৎসার জন্য সবার কাছে দোয়া চাইলেন শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার

আপডেট সময় : ০৯:৪৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬