ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের ঐচ্ছিক তহবিল থেকে মঞ্জুরিপ্রাপ্ত অসচ্ছল ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে একজনকে ৮ হাজার ৫০০ ও ২৫ জন উপকারভোগীর প্রত্যেককে ৭ হাজার করে মোট এক লাখ ৮৩ হাজার ৫০০ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাভিব উদ্দিন তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সরিষাবাড়ী প্রেসক্লাব ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সরিষাবাড়ীতে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ

আপডেট সময় : ০১:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬