ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে নিরাপদ ও লাভজনক মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিরাপদ মৎস্য উৎপাদন এবং স্থানীয় মৎস্য চাষীদের আধুনিক ও লাভজনক পদ্ধতিতে মৎস্য চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধন করেন প্রশিক্ষণের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।
প্রশিক্ষণ কর্মসূচি সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, সরিষাবাড়ী প্রেসক্লাব ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর , সাংবাদিক বুলবুল আহম্মেদ প্রমুখ।
কর্মশালায় নিরাপদ মৎস্য উৎপাদন, আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ, রোগবালাই প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং লাভজনক মৎস্য চাষের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং মৎস্য চাষীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সরিষাবাড়ীতে নিরাপদ ও লাভজনক মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় : ০২:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬