ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে নারীসহ আটক বীমা ইনচার্জকে ৩৪ ধারায় আদালতে প্রেরণ ”জামিনে এসে লাপাত্তা”

জামালপুরের সরিষাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইনচার্জ ও সাবেক সেনাসদস্য রমজান আলী রিপনকে এলাকাবাসী নারীসহ আটক করলেও ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাতে পৌরসভার চক হাটবাড়ী গ্রামস্থ তার নিজস্ব ঘরের (আল ফালাহ্ মহিলা মাদরাসা) কক্ষে এ ঘটনা ঘটে।

পরদিন আদালতে সোপর্দ করা হলে তার জামিন মঞ্জুর হয়। এদিকে এলাকায় এলেও রমজান আলী রিপন বীমা অফিস তালাবদ্ধ করে লাপাত্তা হয়েছেন।

অভিযুক্ত রিপন উপজেলার সাতপোয়া গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে। তিনি আরামনগর বাজারে জি.কে. টাওয়ারের দোতলায় কক্ষ ভাড়া নিয়ে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সরিষাবাড়ী শাখা পরিচালনা করতেন।

​স্থানীয় সুত্র জানায়, রমজান আলী রিপন ইন্স্যুরেন্স ব্যবসার আড়ালে বিভিন্ন সময় অনৈতিক কাজে লিপ্ত হতেন। চক হাটবাড়ী গ্রামের নিজস্ব জমিতে তিনি টিনের ঘর নির্মাণ করে আল ফালাহ্ মহিলা মাদরাসার জন্য ভাড়া দিয়েছেন। দিনে মাদরাসা চললেও প্রায়ই রাতে তিনি নারী নিয়ে সেখানে যেতেন।

বুধবার সন্ধ্যার পর পার্শ্ববর্তী ধনবাড়ি থেকে আগত একজন নারী নিয়ে রিপন ওই মাদরাসায় যান। নির্জন কক্ষে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার মুহূর্তে বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে দরজা ভেঙে নারীসহ তাকে আটক করে।

খবর পেয়ে এস আই শামছুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায়। এদিকে রাতভর দেনদরবার শেষে পরদিন বৃহস্পতিবার সকালে তাকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। ওইদিনই তিনি জামিনে বের হয়ে আসেন।

অভিযোগ রয়েছে, ঘটনাটি চক হাটবাড়ী গ্রামের নির্জন কক্ষে ঘটলেও মামলায় মুক্তিযোদ্ধা সংসদ মোড়ের রাস্তায় জনসম্মুখে সামান্য গালিগালাজের কথা উল্লেখ করা হয়েছে।

রমজান আলী রিপন অভিযোগ অস্বীকার করে বলেন, “নারীসহ আটকের ঘটনা সত্য, তবে আমাকে ফাঁসানো হয়েছে। ঘটনাটি চক হাটবাড়ী গ্রামে হয়েছে, মামলায় কেন মুক্তিযোদ্ধা সংসদ মোড়ের রাস্তায় দেখানো হয়েছে তা বুঝতে পারছি না।”

এব্যাপারে সরিষাবাড়ী থানার এস আই শামছুলের বক্তব্য জানতে মুঠোফোনে কল করা হলেও তিনি সদুত্তর দিতে পারেননি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সরিষাবাড়ীতে নারীসহ আটক বীমা ইনচার্জকে ৩৪ ধারায় আদালতে প্রেরণ ”জামিনে এসে লাপাত্তা”

আপডেট সময় : ০১:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬