ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে ডি.জে.এস আইডিয়াল স্কুলে মাদক, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধে ব্যতিক্রমী সভা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডি.জে.এস আইডিয়াল স্কুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধ, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ডি.জে.এস আইডিয়াল স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিসিল।

ডি.জে.এস আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিসিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ৬নং ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ খান, ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম মুন্সী, সরিষাবাড়ী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম মিলন, উপজেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাতাব, আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা তোফাইল আহমেদ এবং এলাকাবাসীর পক্ষে ছামছুল ভূঁইয়া প্রমুখ।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রাসেলের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ সিফাত (সাংবাদিক)।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিসিল বলেন, “বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জন্য যেমন সুযোগ সৃষ্টি করেছে, তেমনি অপপ্রচার ও গুজবের ঝুঁকিও বাড়িয়েছে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। একইসঙ্গে মাদকাসক্তি আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ হিসেবে কিশোর-কিশোরীদের স্বপ্ন ও সম্ভাবনাকে নষ্ট করছে। এসব প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে এবং সচেতনতার কোনো বিকল্প নেই।”

বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে মাদকাসক্তি যুবসমাজকে ধ্বংস করছে এবং বাল্যবিবাহ কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ নষ্ট করছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সরিষাবাড়ীতে ডি.জে.এস আইডিয়াল স্কুলে মাদক, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধে ব্যতিক্রমী সভা

আপডেট সময় : ০১:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬