ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের গণমানুষের নেতা ও মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নবগঠিত এ কমিটির সদস্য তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়।
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি হিসেবে বিবেচিত। এই কমিটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের আর্থিক ব্যয়, নিরীক্ষা প্রতিবেদন, সরকারি হিসাবের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে।
এমন গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য হিসেবে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মনোনীত হওয়ায় ভোলা-২ আসনের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ভোলা-২ আসনের উন্নয়নেও নতুন গতি আসবে।
এদিকে, আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর সমর্থকরা। তারা বিশ্বাস করেন, জাতীয় সংসদের এই গুরুত্বপূর্ণ কমিটিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ দেশের আর্থিক সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ইতিবাচক অবদান রাখবে।
মোঃ জিয়া উদ্দিন, স্টাফ রিপোর্টার 



















