যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের বার্ষিক কলেজ ম্যাগাজিন ‘অনুরণন-২০২৬’ প্রকাশ উপলক্ষে নবীন লেখকদের অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় আরও মনোযোগী হয়ে ভবিষ্যতের স্বনামধন্য লেখক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়েছে।
ম্যাগাজিন প্রকাশ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. শফিকুল ইসলাম বলেন, ‘অনুরণন’ শুধু একটি কলেজ ম্যাগাজিন নয়; এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও সাহিত্য প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই লেখাগুলোই আগামী দিনের লেখকদের আত্মপ্রকাশের অনুপ্রেরণা হয়ে উঠবে।
উপাধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. রফিকুল ইসলাম শিক্ষার্থীদের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং ম্যাগাজিনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।
বার্ষিক কলেজ ম্যাগাজিন-২০২৬-এর আহ্বায়ক প্রফেসর মো. মহসিন উদ্দিন ম্যাগাজিন প্রকাশে সহযোগিতাকারী শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সৃষ্টিশীল প্রতিভা বিকাশে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বার্ষিক কলেজ ম্যাগাজিন-২০২৬-এর সম্মানিত সদস্য প্রফেসর মো. আতিয়ার রহমান, অন্যান্য সদস্যবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের প্রতিও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।
কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ‘অনুরণন-২০২৬’ শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে নতুন লেখক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আবু রাসেল স্টাফ রিপোর্টার, যশোর প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















