ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ঘন্টা কর্মবিরতি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট ও বিএমটিএ কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক মোঃ সৌরভ হোসেন এবং বিডিপিএ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফার্মাসিস্ট মোঃ আরিফুল ইসলাম এর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় বিএমটিএ কমিটি কর্তৃক ঘোষিত আজ সোমবার (৬ জুলাই) ২ ঘন্টা কর্ম বিরতি পালন করা হয়েছে ৫০ শয্যা বিশিষ্ট ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট সৌরভ হোসেন (৪০) এর অভিযোগ গত (৩০ জুন) সোমবার দুপুর আড়াইটায় ডিউটি শেষে হাসপাতাল থেকে মোটরসাইকেল যোগে সহকর্মী আরিফুলসহ নিজ বাড়ি ভেড়ামারার উদ্দেশ্যে রওনা দেয়ার পর হাসপাতাল সড়কস্থ প্রধান ডাকঘরের সম্মুখে পৌছালে পিছন থেকে ৩টি মোটরসাইকেল আরোহী ৭/৮ জন হেলমেটধারী লোক এসে পথরোধ করে। এসময় তাদের সাথে থাকা প্লাষ্টিকের বাজার করা ব্যাগ হতে রডসহ দেশীয় অস্ত্র বের করে আমাদের দু’জনকে বেধড়ক মারপিট করে আমাদের রক্তাক্ত জখম করে। এসময় উপায়ান্তর না পেয়ে আমরা মোটর সাইকেল নিয়ে দ্রুতগতিতে মজমপুর গেটের দিকে চলে যায়। হামলাকারী সন্ত্রাসীরাও আমাদের পিছু ধাওয়া করে এবং আমাদের মেরে ফেলা হবে বলে চিৎকার করে বলতে থাকে। কিছুক্ষন পর সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করলে আমি ও সহকর্মী আরিফুল হাসপাতালে এসে চিকিৎসা গ্রহন করি। এখন আমি প্রাণভয়ে চরম আতঙ্কিত। বিষয়টি জানিয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ৭/৮জনের বিরুদ্ধে মামলা করেছি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ঘন্টা কর্মবিরতি

আপডেট সময় : ০৬:২০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬