নওগাঁ রাণীনগরের একজন মৎস্য ব্যবসায়ী যুবকের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শুক্রবার রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
দাউদকান্দি ব্রীজ এলাকায় চট্রগ্রামমুখী লেন-এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক মোঃ তোতা হোসেন (২৯) একজন পারইল ইউনিয়নের বিশিয়া গ্রামের মোঃ আমজাদ হোসেনের ২য় ছেলে। সে বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ছিলেন। মাছের ছোট ছোট রেণু-পোনা দেশের বিভিন্ন এলাকায় পৌঁছিয়ে দিতেন।এবার কুমিল্লার উদ্দেশ্য রওনা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনায় তার জীবনে সমাপ্তি নেমে আসে। তিনি বিবাহিত জীবনে স্ত্রী ও দুই সন্তান রেখে যান। শুধু তাই নয় তারই আপন বড় ভাই মোঃ সোহাগ হোসেন (৩৩) গুরুতর মাথায় আঘাত পেয়ে হাসপাতালের ICU তে লাইফসাপোর্টে রয়েছে। এই অবস্থায় পরিবারের পাশাপশি এলাকায় ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।
হাইওয়ে সুত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্রগ্রামমুখী লেন-এ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে একইমুখী চলাচলকারী পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে একজন যুবক নিহত এবং চালক সহ একজন আহতের শিকার হয়। নিহত যুবককে তার নিজ গ্রাম বিশিয়া-তে পারিবারিক কবরস্থানে শনিবার রাত ১১:৩০টায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
মিশকাতুর রহমান রিপন স্টাফ রিপোর্টার 



















