ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ইয়াসিনের পরিবারকে ৩ লাখ টাকার অর্থ সহায়তা প্রদান

সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে যাওয়া শিক্ষার্থী ইয়াসিন আলীর শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সিটি করপোরেশন। সিটি প্রশাসকের পক্ষ থেকে বরাদ্দ করা নগদ তিন লাখ টাকা আজ নিহতের স্বজনদের হাতে অর্পণ করা হয়েছে।
​তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক আয়োজনে নিহতের স্বজনদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ হেফজুর রহমান।
​অধ্যক্ষ ড. মোহাম্মদ হেফজুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “একটি তরতাজা প্রাণের অকাল প্রস্থান কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই অর্থ হয়তো স্বজন হারানোর বেদনা কমাতে পারবে না, তবে স্বজনদের এই কঠিন সময়ে কিছুটা হলেও সমবেদনা ও সহমর্মিতা যোগাবে।”
​এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর ভিপি মঈনুল ইসলাম এবং টাকসুর মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রপ্রতিনিধিবৃন্দ।
​এদিকে, একই স্থানে শিক্ষার্থীদের পারাপার নিরাপদ করতে বহুল প্রতীক্ষিত ফুটওভার ব্রিজের টেন্ডার সম্পন্ন হয়েছে। বর্তমানে এর প্রশাসনিক দাপ্তরিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ইয়াসিনের পরিবারকে ৩ লাখ টাকার অর্থ সহায়তা প্রদান

আপডেট সময় : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬